ফ্রি উপহারে ২ মার্চ থেকে সিটি আইটি ফেয়ার

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১৮  
সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, কুইজ কনটেস্ট এবং নানা রকম পণ্যে অফুরন্ত ছাড় এবং ক্যাশ ব্যাক অফার নিয়ে আগারগাঁও আইডিবি ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী আইটি মেলা। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২ মার্চ থেকে এই মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, হেডফোন ও গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, ইউএসবি সিপকারসহ হাজারো উপহার থাকছে বলে জানিয়েছেন মেলার ওয়েব ও মিডিয়া বিষয়ক কনভেনার মো. জাহেদ আলী ভুঁইয়া। তিনি জানিয়েছেন, বিনামূল্যে পণ্য পাওয়ার নিয়ম-কানুন মেলা উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে ইভেন্ট পেজ চালু করা হয়েছে। মেলায় আগ্রহী যে কেউ ইভেন্টে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে ইভেন্ট-১  এ বা ইভেন্ট-২ এ ক্লিক করার পর ইভেন্ট ওপেন হলে গোয়িং (going) এ ক্লিক করে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আগামী ১ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে। রেজিস্ট্রেশনে অংশগ্রহণ কারীদের মধ্যে লটারীর মাধ্যমে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। চূড়ান্ত বিজয়ী পাবেন আকর্ষণীয় একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। নিবন্ধন করতে গুগল ডক ফাইলটি পূরণ করতে হবে। আবার নিবন্ধন করার পর ইভেন্ট লিংকটি শেয়ার করে বিজয়ী পাবেন একটি ল্যাপটপ।